• রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল

মেঘনায় প্রথম করোনা রোগী শনাক্ত, গ্রাম লকডাউন

নিজস্ব সংবাদ দাতা / ১৬৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

১৮ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার : কুমিল্লার মেঘনা উপজেলায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি বৈদ্ধ্যনাথপুর গ্রামের বাসিন্দা, পুরো গ্রাম লকডাউন করেছেন প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায় বিন্দুবাংলা টিভিকে এ তথ্য নিশ্চিত করেন। রোগীর চিকিৎসা কোথায় হবে জানতে চাইলে তিনি স্বাস্থ্যকর্মকর্তার বরাত দিয়ে বলেন স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন রোগি এখনো পর্যন্ত হাসপাতালে নেওয়ার মত অবস্থা হয়নি ফলে তাকে বাড়িতে রেখেই চিকিৎসা প্রদান করা হবে। উল্লেখ্য গত বুধবার মেঘনার বাহির এলাকা থেকে বৈদ্ধ্যনাথপুর গ্রামে এক ব্যক্তি এসেছে খবর শুনে প্রশাসন ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. জালাল হোসেনের নেতৃত্বে মেডিকেল টিম গিয়ে করোনা সন্ধেহে আগত ব্যক্তির নমুনা সংগ্রহ করে এবং বাড়িটি লকডাউন করে দেন। আজ শনিবার করোনা ভাইরাস সংক্রমণ পজেটিভ রিপোর্ট আসে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা। এই খবর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং উপজেলা চেয়ারম্যান, ও নির্বাহী কর্মকর্তা সহ সকলকে সাবধানে ও স্বাস্থ্য বিধি মেনে চলতে বলেছেন কোন পরিবহন যেন রাস্তায় বের না হয় এবং জনসাধারণ কে সন্ধ্যা ৬ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত ঘরের বাহির হতে নিষেধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন