• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল

ফুলবাড়ীতে কর্মহীনদের খাদ্য সামগ্রী উপহার

নিজস্ব সংবাদ দাতা / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

১৯এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে; দিনাজপুরের ফুলবাড়ীতে রবিবার টিএম হেলথ কেয়ার এণ্ড ইমদাদ সিতারা খাঁন কিডনি সেন্টার উদ্যোগে এবং বেস্টটাওয়ার ফাউণ্ডেশন (ইউএসএ) ও ওল্ড রাজশাহী ক্যাডেট্স অ্যাসোসিয়েশনের (ওআরসিএ) যৌথ সহযোগিতায় সম্পূর্ণ সামাজিক দুরত্ব বজায় রেখে ও সুশৃঙ্খল ভাবে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সকাল ১১টায় টিএম হেলথ কেয়ার এণ্ড ইমদাদ সিতারা খাঁন কিডনি সেন্টার চত্বরে আনুষ্ঠানিকভাবে ১০০ জন দুস্থ ও অসহায়ের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন বাবু। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক প্রভাষক সাদেকুল ইসলাম সাদেক, প্রশাসনিক পরিচালক গ্রীণ ল্যান্ড মাডেল স্কুলের পরিচালক প্রভাষক মোকাররম হোসেন বিদ্যুৎ,ম্যানেজার সোহাগ আলী, ব্যবস্থাপক মোকলেছার রহমানসহ চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা। টিএম হেলথ কেয়ার এন্ড ইমদাদ-সিতারা খান কিডনী সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন বাবু বলেন,মহামারি করোনা ভাইরাসের কারনে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে ঘর থেকে বের হতে না পারায় কর্মহীন হয়ে পড়েছেন অনেকে। তাদের রোজগার না থাকায় ঘরে খাদ্য সংকট দেখা দিয়েছে। তাদের খাদ্য চাহিদা মেটাতেই ১ হাজার দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের ত্রাণ বিতরণ অব্যহত থাকবে। আমি সমাজের সকল বিত্ববান মানুষকে নিন্ম আয়ের পাশাপাশি মধ্যবিত্ত্ব মানুষের পাশে দাড়ানোর আহবান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন