ঢাকা   ০৪:১৯:৩৯ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনলে দায় নেবে না রেলওয়ে হামের উপসর্গে ৬ মৃত্যু, আক্রান্ত ১,২১৩ ‘নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন?’, ক্ষুব্ধ রেলমন্ত্রী সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়: গণপূর্তমন্ত্রী রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

বিশেষ বিমানে ফেরত পাঠানোয় দুবাই সরকারকে ধন্যবাদ জানালেন বাংলাদেশের সাংবাদিক এইচ ইমরান।

Reporter Name
  • Update Time : Sunday, May 10, 2020,
  • 267 Time View

১০ মে,২০২০,বিন্দুবাংলা টিভি. কম, আ:হক :
ভ্রমন ভিসায় দুবাই যাবার পর সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি সাংবাদিক এ এইচ ইমরান করোনার কারনে সেখানে ১ মাস ২০ দিন আটকা পরেন। মঙ্গলবার সকালে দুবাই সরকারের দেওয়া একটি বিশেষ ফ্লাইটে ঢাকা পৌছলে তাকে ১৪ দিনের সরকারি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। বতর্মানে ইমরান দেশ ও পরিবারের স্বার্থে আশকোনা হাজী ক্যাম্পে অবস্থান করছেন। গত ১৪ মার্চ ভ্রমনের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাত গেলে ২০ মার্চ দেশে ফেরার কথা থাকলেও ১৯ মার্চ থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ করায় সে আটকা পরেন।

জানা যায়, সাংবাদিক ইমরান ভ্রমন ভিসায় গত ১৪ মার্চ দুবাই যান। এরপর ২০ মার্চ ফেরার কথা থাকলেও করোনার কারণে ১৯ মার্চ থেকে সকল ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়েন ইমরান। এসময় ইমরান দুবাই বিজনেস বে এলাকার এসকেপ টাওয়ার হোটেলে ও আবুদাবির সোয়াইন অবস্থান করেন। ৪ মে পর্যন্ত জীবন যুদ্ধে লড়াই করে থাকতে হয়েছে। ২০ মার্চের পর থেকে দেশে ফিরার জন্য বহুবার দুবাই দুতাবাসের সহযোগীতা চেয়ে ও পায়নি। দুতাবাস জানিয়েছে ঢাকার থেকে আদেশ পেলে জানাবেন। তিনি গত ৫ মে মঙ্গলবার ভোরে ঢাকা পৌছান।

সাংবাদিক ইমরান জানান, ২০ মার্চ ফ্লাইট বাতিল হওয়ার পর থেকে হোটেলে একা থাকতে হয়েছে। এসময় বেচে থাকার জন্য মানসিক যুদ্ধে লড়াই করেছি। সে এক বড় বিপদ থেকে দেশে ফিরে এসেছি। ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছি হজ্ব ক্যাম্পে। যাই হোক তারপরও শুকরিয়া মহান সৃষ্টা কর্তার নিকট। ধন্যবাদ জানাই দুবাই সরকারকে বিশেষ বিমানে দেশে ফিরে আসার ব্যবস্থা করায়। সেখান বহু লোক মানবেতর জীবন যাপন করছে। তারা দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। বাংলাদেশ সরকার বা দুতাবাস প্রবাসীদের কোনো সহযোগীতা বা খবরই নিচ্ছেন না। এটা দুঃখজনক।

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সেক্রেটারী বিশ্ব ভ্রমন পিপাসু সাংবাদিক এ এইচ ইমরান সার্কভূক্ত দেশ ভ্রমন ছাড়াও সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়শিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, চীনও UAE ভ্রমন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি