• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ

স্বাস্থ্যবিধি মেনে দোকান চালু রাখার তাগিদে হাটবাজারে এএসপি ফজলুল করিম

নিজস্ব সংবাদ দাতা / ১৮৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২০

১১ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ আনোয়ার,হোমনা :
কুমিল্লার হোমনায় শর্তসাপেক্ষে স্বল্প পরিসরে শপিংমল, দোকানপাট খোলা রাখার সরকারি নির্দেশনার পর গতকাল থেকেই খুলেছে শপিং মল দোকানপাট। কিন্তু এই ক্ষেত্রে মানছেন না সামাজিক দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্যবিধি। সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে উপজেলার সর্বত্র হাট- বাজারের শপিং মল দোকানপাট ঘুরে ঘুরে সরকারি নির্দেশনা মেনে দোকান চালু রাখার তাগিদ দিয়ে যাচ্ছেন (হোমনা- মেঘনার সার্কেল) সিনিয়র সহকারি পুলিশ সুপার মো.ফজলুল করিম।

শর্তসাপেক্ষে শপিং মল দোকান খোলা রাখার সরকারি নির্দেশনার আজ দ্বিতীয় দিন চলছে। নির্দেশনা মোতাবেক দোকানপাট খোলা রাখলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। উপজেলা সদরসহ সবকটি বড় বাজারে মানুষের উপচে পড়া ভিড়। তাই গতকাল থেকেই (হোমনা-মেঘনা সার্কেলের) সিনিয়র সহকারি পুলিশ সুপার মো.ফজলুল করিম, সরকারি নির্দেশনা পরিপূর্ণ মেনে দোকান চালু রাখার তাগিদ দিয়ে যাচ্ছেন ব্যবসায়ীদের।

কিন্তু এলাকা ঘুরে দেখা যায় পুলিশ প্রশাসনের উপস্থিতি সময়টুকু নিয়ম মানা হলেও, পরক্ষনেই চলে নিয়ম ভাঙ্গার প্রতিযোগিতা। প্রতিটি কাপড়, কসমেটিক জুতার দোকানে ঠাসাঠাসি অবস্থায় চলে ক্রয়-বিক্রয়।
খোলা হয় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, ফলে সব ধরনের কেনাকাটার প্রয়োজনে আশা মানুষগুলোর উপস্থিতিতে বাজারগুলো হয়ে উঠছে লোকে-লোকারণ্য।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন