ঢাকা   ০৩:১২:০৬ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়: গণপূর্তমন্ত্রী রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা খন্দকার মোশাররফের সঙ্গে আবুল হাশেমের সাংগঠনিক আলোচনা মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী হঠাৎ একা হয়ে গেলে ভয় পেয়ো না : পূজা

হোমনায় সবজি চাষী ইব্রাহিম মিয়া করোনার প্রভাবে লোকসানের মুখে

Reporter Name
  • Update Time : Tuesday, June 23, 2020,
  • 259 Time View

২৩ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ আনোয়ার, হোমনা, কুমিল্লা থেকে :
হোমনায় সফল সবজি চাষী ইব্রাহিম মিয়া ৩২০ শতাংশ জমিতে সবজি চাষ করে,করোনার প্রভাবে লোকবল না পাওয়া ও সবজি সঠিক দামে বিক্রি করতে না পেরে লাভের পরিবর্তে পরেছেন লোকসানের মুখে।

কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নে রামপুর গ্রামের সফল কৃষক ইব্রাহিম মিয়া।
প্রায় পরিত্যাক্ত এক ফসলী জমিতে কঠোর পরিশ্রম অার অভিজ্ঞজনের পরামর্শে সবজি চাষের উপযোগি করে তোলেন তিনি! উক্ত জমি গুলোতে সবজি চাষের মধ্য দিয়ে,এলাকার চাহিদা মিটিয়ে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সবজি বিক্রি করে সফলতার মুখ দেখলেছিলেন কৃষক ইব্রাহিম মিয়া। প্রতিবছরের ন্যায় এবারও ৩২০ শতাংশ জমিতে শসা, লাউ,লুইবা,ধুন্দুল, ডাটা, মিষ্টি কুমড়া,টমেটো সহ বিভিন্ন ধরনের সবজি চাষ করেন। কিন্তু মহামারী করোনার প্রভাব, শ্রমিক সংকট,পণ্য পরিবহনে অধিক খরচ সহ স্থানীয় বাজারগুলোতে সবজি মূল্য কম থাকায়। লোকসানের মুখে পড়ে যান বলে জানান চাষী ইব্রাহিম মিয়া।

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইব্রাহিম মিয়া জানান, এই জমিগুলোতে গরুকে খাওয়ানোর মতো ঘাস ব্যতীত অন্য কোন ফসল উৎপাদন হতো না। প্রায় বছর ব্যাপি পরে থাকতো পরিত্যক্ত অবস্থায়। অনেক কষ্ট করে ও অনেক লোকসান গুনে এই জমি গুলো সবজি আবাদযোগ্য করে তুলি। এবং গত কয়েক বছর যাবৎ সবজি চাষ করে পরিবার-পরিজন নিয়ে বেশ ভালোই ছিলাম আমি। কিন্তু এই বছর করোনানার প্রভাব ও ঘূর্ণিঝড় অাম্ফানের কারণে আমি লোকসানের মুখে পড়ে গেছি। আক্ষেপের সাথে ইব্রাহিম মিয়া জানান, এখন পর্যন্ত তিনি কৃষি ভর্তুকি কিংবা সরকারি নিবন্ধিত কৃষক হতে পারেননি। তবে সরকারি অনুদান কিংবা কৃষি ঋণ পেলে তিনি আবারও ঘুরে দাঁড়াতে পারবেন, এবং সবজি চাষের মাধ্যমে স্থানীয় বাজারগুলোর চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন বাজারেও পাঠাতে পারবেন। তা না হলে আবারও গরুকে খাওয়ানোর ঘাস আবাদ ছাড়া কোন পথ থাকবেনা তাঁর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি