• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফরিদপুরে ৫ ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ বাকেরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন বরুড়া বার্তা’ ফেসবুক আইডির বিরুদ্ধে মিথ্যাচার ও মানহানিকর প্রচারণার অভিযোগ, তদন্তের দাবি মেঘনায় প্রকাশ্যে গাঁজা সেবন, দুইজনের কারাদণ্ড কুলাউড়ার পীরজাদা আজমল আলী শাহ সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে দায়িত্ব লাভ করায় অভিনন্দন

দাউদকান্দিতে বেসরকারী হাসপাতাল কর্মীর লাশ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২০

২৬ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, দাউদকান্দি সংবাদদাতা :

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে আজ শুক্রবার সকালে দেশ হসপিটাল লিমিটেডের এক্সরে টেকনিশিয়ান এমদাদুল হক মিঠু(২৬) নামের এক যুবকের লাশ হাসপাতালের দু’শত গজ পিছনের এক ডোবা থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। নিহত মিঠু মুরাদনগর উপজেলার হাড়পাটনা গ্রামের আবুল হোসেন সরকারের ছেলে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দেশ হসপিটাল লিমিটেডের দুই জনকে আটক করেছে পুলিশ।
নিহতের বড় বোন হোসনেয়ারা বলেন, আমার ভাই চাকরীর পাশাপাশি লেখা পড়া করতো।সে হাসপাতালের কোয়ার্টারেই থাকতো। আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।আমি এই হত্যার বিচার চাই।
দেশ হাসপাতালের পরিচালক কুতুব উদ্দিন জানান,এমদাদুল হক মিঠু হাসপাতালের তিন তলায় একটি কক্ষে থাকতো। সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় হাসপাতাল থেকে বের হয়ে যায়।রাতে আর ফিরে আসেনি।আজ সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।
সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) আবু সালাম চৌধুরী জানান,ধারনা করা হচ্ছে শত্রæতামূলক কেউ পরিকল্পিত ভাবে তাকে জবাই করে হত্যা করেছে।মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন