ঢাকা   ০৭:১৭:৫১ পিএম, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদকান্দিতে জমি সংক্রান্ত বিরোধে যুবককে হত্যা

Reporter Name
  • Update Time : Thursday, July 16, 2020,
  • 259 Time View

১৬ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
রবিউল তালুকদার মিলন,
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা :
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে জনাব মামুন মিয়া (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৫ জুলাই) রাত ১০টা ৩০মিনিটের সময় উপজেলার গৌরীপুর ইউনিয়নের পশ্চিম হুগুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জনাব মামুন ওই গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে।

বৃহস্পতিবার সকালে পুলিশ নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করেন।

নিহতের ছোট ভাই জনাব শাকিল আহম্মেদ জানান, প্রতিবেশী কাদির মিয়ার সাথে বাড়ীর জায়গা সংক্রান্ত বিরোধ ছিল আমাদের । বুধবার রাতে আমার ভাইকে ফোন করে ডেকে নিয়ে কাদির মিয়ার ছেলেরা মসজিদের পাশে মারধর করে। ভাই আমাকে ফোন করলে দৌড়ে ভাইকে বাচাতে গেলে আমাকেও মারধর করে। এসময় আমাদের চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। আহত অবস্থায় ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ষোষণা করেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠিয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি