• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বাকেরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন বরুড়া বার্তা’ ফেসবুক আইডির বিরুদ্ধে মিথ্যাচার ও মানহানিকর প্রচারণার অভিযোগ, তদন্তের দাবি মেঘনায় প্রকাশ্যে গাঁজা সেবন, দুইজনের কারাদণ্ড কুলাউড়ার পীরজাদা আজমল আলী শাহ সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে দায়িত্ব লাভ করায় অভিনন্দন যশোরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু নোবিপ্রবি এসিসিই বিভাগের ১৫তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮ নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা হবে সম্পূর্ণ ফ্রি: প্রধানমন্ত্রী নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

গজারিয়ায় পানির স্রোতে ভেঙ্গে যাওয়া রাস্তা পরিদর্শনে ইউ’পি চেয়ারম্যান.

নিজস্ব সংবাদ দাতা / ২০২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

১৬ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় পানির স্রোতে ভেঙ্গে যাওয়া রাস্তা পরিদর্শন করলেন গজারিয়া ইউ’পি চেয়ারম্যান আবু তালেব ভুইয়া।

বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে গজারিয়া ইউনিয়নের সোনালী মার্কেট থেকে জামালদী যাতায়াতের রাস্তার দক্ষিণ ফুলদী গ্রামের সাব বাড়ি সংলগ্ন রাস্তার এ করুণ অবস্থা পরিদর্শন করেন তিনি।

জানা যায়, গত ১ জুলাই টানা বৃষ্টি ও জোয়ারের পানির প্রবল চাপ সৃষ্টি হওয়ায় গজারিয়া ইউনিয়নের সোনালী মার্কেট থেকে জামালদী রাস্তায় সাব বাড়ির সম্মুখের একটি অংশ চুঙি ভেঙ্গে রাস্তা ধসে যোগাযোগ বিচ্ছিন্ন ও কৃষকের প্রায় পাঁচশত ফসিল জমি প্লাবিত হয়।

বুধবার এ ভাঙ্গা রাস্তার করুণ পরিস্থিতি পরিদর্শন গিয়ে ব্যক্তিগত উদ্যেগে রাস্তা মেরামত করে দিলেন ইউ’পি চেয়ারম্যান আবু তালেব ভুইয়া।

এসময় তিনি বলেন, রাস্তাটি অতিবৃষ্টি ও পানির স্রোতে রাস্তাটি ধসে পড়ে। ফলে মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। রাস্তটি পরিদর্শনে এসে ব্যক্তিগত উদ্যেগে মেরামত করে দিচ্ছি। মানুষ যেন আপাতত এ রাস্তা দিয়ে যাতায়াত ও ছোট পরিবহন গুলো যেন চলাচল করতে পারে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন