• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রথযাত্রায় কড়া নিরাপত্তা নিশ্চিত করবে কুমিল্লা জেলা পুলিশ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দরে বিআইডব্লিউটিএর কমিটি গঠন পাবনায় দুই দিনের সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন এমপি শিমুল বিশ্বাস ডিজিটাল সেবায় উৎসাহ দিতে নেকমরদে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগেরহাট আদালত ভবনে ছাদের পলেস্তারা ধসে আহত ৫ রাঙ্গুনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ ও ভেসে যাওয়া সেতু পরিদর্শন করলেন হুমাম কাদের এমপি পলাশবাড়ীতে আলোচিত প্রতারক হরিদাসের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বসকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রসহ ৩ শিক্ষার্থীর মেধা বৃত্তি লাভ সাতক্ষীরায় সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

কুমিল্লায় সোমবারে ৪২ জনের করোনা শনাক্ত, সুস্থ্যতার সংখ্যা ছাড়িয়েছে পাঁচ হাজার।

নিজস্ব সংবাদ দাতা / ১৭৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০

২৪ আগষ্ট ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

রবিউল তালুকদার মিলন,
দঃ জেলা প্রতিনিধি, কুমিল্লা :
সোমবার কুমিল্লায় ৪২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৯১ জনে।

আজকের রিপোর্টে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু দেখানো হয়েছে।মৃতরা চৌদ্দগ্রামের ১ জন ও লাকসামের ১ জন।ফলে মৃত্যুর সংখ্যা ১৬৫ জনে দাড়াল।

এছাড়া গত ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ২৮ জন, চৌদ্দগ্রামে ১ জন, নাঙ্গলকোটে ৭ জন, লাকসামে ১ জন, আদর্শ সদরে ১ জন, দেবিদ্বারে ১ জন ও চান্দিনায় ৩ জন।

আজকের রিপোর্টে ৯১ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা সিটি করপোরেশনের ২৭ জন, লাকসামের ১২ জন, বুড়িচংয়ের ৬ জন, চৌদ্দগ্রামের ৩৭ জন, চান্দিনার ৮ জন ও নাঙ্গলকোটের ১ জন।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে আজকের কুমিল্লা কে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৩০ হাজার ৬৪৩ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২৯ হাজার ৭৬৪ জনের। এর মধ্যে ৬ হাজার ৫৯১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৬৫ জন এবং সুস্থ হয়েছে ৫ হাজার ৮৭ জন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন