• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বরুড়া বার্তা’ ফেসবুক আইডির বিরুদ্ধে মিথ্যাচার ও মানহানিকর প্রচারণার অভিযোগ, তদন্তের দাবি মেঘনায় প্রকাশ্যে গাঁজা সেবন, দুইজনের কারাদণ্ড কুলাউড়ার পীরজাদা আজমল আলী শাহ সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে দায়িত্ব লাভ করায় অভিনন্দন যশোরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু নোবিপ্রবি এসিসিই বিভাগের ১৫তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮ নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা হবে সম্পূর্ণ ফ্রি: প্রধানমন্ত্রী নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উখিয়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

স্কুলের ভেতর নিয়ে মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণ

নিজস্ব সংবাদ দাতা / ১৮৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

৮ অক্টোবর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

গাজীপুরের কাশিমপুরে স্কুলের ভেতরে নিয়ে গিয়ে এক কিশোরীকে (১৩) গণধর্ষণ করা হয়েছে। এমন অভিযোগে আজ বৃহস্পতিবার সকালে কিশোরীর মা বাদী হয়ে দুথজনের বিরুদ্ধে কাশিমপুর থানায় মামলা করেছেন। ধর্ষণের শিকার ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী।

 

মামলার আসামিরা হলো, নওগাঁ সদর থানার রজাকপুর এলাকার সম্রাট হোসেন ওরফে শান্ত ও একই থানার ভবানীপুর এলাকার শাকিল আহম্মেদ। তারা গাজীপুরের কাশিমপুরে ভাড়া থাকে।

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকে ওই কিশোরী। বুধবার সকালে কিশোরীর মা-বাবা কাজের জন্য কর্মস্থলে যান। কিশোরী তখন বাসায় একা ছিল।

 

দুপুরে সে প্রতিবেশী এক শিশুকে খুঁজতে বাসা থেকে বের হয়। পথে সম্রাট ও শাকিল কিশোরীকে জোর করে ধরে পাশের একটি স্কুলের ভেতর নিয়ে যান। কিশোরীকে ধর্ষণের পর ওই স্থানে ফেলে রেখে তারা পালিয়ে যান।

পরে কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে।

 

সন্ধ্যায় ওই কিশোরীর মা ও বাবা বাড়িতে ফিরে ঘটনাটি জানতে পারে। আজ সকালে কিশোরীর মা বাদী হয়ে কাশিমপুর থানায় সম্রাট ও শাকিলকে আসামি করে মামলা করেন।

 

কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোরীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন