• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জামায়াত আমিরই গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন: রাশেদ খান জুলাইয়ের ইতিহাসে দলীয় বয়ান নয়, প্রকৃত ইতিহাস তুলে ধরার আহ্বান নাহিদ ইসলামের আগস্টের শেষ সপ্তাহে টানা ৪ দিনের ছুটির হাতছানি জুলাইয়ের রক্তমাখা পোশাক দেখে কান্নায় ভেঙে পড়লেন শহীদ হৃদয়ের বাবা মজুতদারিতে মৃত্যুদণ্ডের বিধান জানিয়ে ব্যবসায়ীদের সতর্কবার্তা আইনমন্ত্রীর চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার মুক্তিযুদ্ধকে দলীয় পরিচয়ে সীমাবদ্ধ করা যাবে না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আইন, রাজনীতি ও জনসেবার সমন্বয়ে ড. মারুফ হোসেন যুব অধিকার পরিষদের মেঘনা উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

না.গঞ্জ বন্দরে সিমেন্ট কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৫

নিজস্ব সংবাদ দাতা / ২১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

নারায়ণগঞ্জের বন্দরের মদনগঞ্জে একটি বেসরকারি সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৫ জন দগ্ধ হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সাইফুজ্জামান সোহাগ (২৮), নিজস্ব ফায়ার ম্যান দেওয়ান আলী (৪৫), রাহাতুল আরেফিন (২৮), আবুল কালাম আজাদ (২৮) ও শ্রমিক মাসুদ রানা (২৫)।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূইয়া জানিয়েছেন, সকাল ১০টার দিকে ওই সিমেন্ট কারখানায় কয়লা পোড়ানোর কোল্ড মেশিনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৫ জন শ্রমিক আহত হয়েছেন। দ্রুত তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

জানা যায়, প্রতিদিনের মত শ্রমিকরা মদনগঞ্জ সিমেন্ট কারখানায় কাজ করছিল। সকালে কারখানার কয়লা পোড়ানোর কোল্ড মেশিনে আগুন ধরে। খবর পেয়ে ফায়ারম্যানসহ কয়েকজন মেশিনের আগুন নেভানোর চেষ্টা করি। তখন হঠাৎ মেশিনে বিস্ফোরণ হয়। সেই আগুনেই তার দগ্ধ হয়েছে।

বর্তমানে তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন