• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বরুড়া বার্তা’ ফেসবুক আইডির বিরুদ্ধে মিথ্যাচার ও মানহানিকর প্রচারণার অভিযোগ, তদন্তের দাবি মেঘনায় প্রকাশ্যে গাঁজা সেবন, দুইজনের কারাদণ্ড কুলাউড়ার পীরজাদা আজমল আলী শাহ সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে দায়িত্ব লাভ করায় অভিনন্দন যশোরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু নোবিপ্রবি এসিসিই বিভাগের ১৫তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮ নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা হবে সম্পূর্ণ ফ্রি: প্রধানমন্ত্রী নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উখিয়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

তিতাসে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি ডায়াবেটিকস হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা / ১৫৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

১৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,  মোঃ আলমগীর সরকার, ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা উত্তর জেলা তিতাস উপজেলায় ১৪ নভেম্বর শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে “বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২০ “পালন করা হয়েছে । এ সময় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিবসটির শুভ উদ্বোধন করেন কুমিল্লা-২ হোমনা-তিতাস এর সংসদ সদস্য সেলিম আহমেদ এমপি ।

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার , তিতাস থানা ওসি তদন্ত মোঃ শহিদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সরফরাজ খান ,বহরামপুর ইউনিয়ন রিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক নুরুন্নবী , জগতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান, সাতানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাতানি ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি শামসুল হক সরকার ,মজিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফরুক মিয়া সরকার।

সভায় অন্যান্যের মধ্যে আরো যারা উপস্থিত ছিলেন তিতাসের ডায়াবেটিক সমিতির সভাপতির ডাক্তার মোঃ মফিজ উদ্দিন মহিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, ডায়াবেটিক হাসপাতাল মেডিকেল অফিসার ডাক্তার মোঃ নূরে আলম সিদ্দিকী, সহ-সভাপতি মোহাম্মদ জসিম খান প্রমুখ । অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিতাস উপজেলা থেকে একটি র্্যলি বের করে কড়িকান্দি বাজারস্থ “তিতাস ডায়াবেটিস হাসপাতাল “এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন