• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মায়ের কোল থেকে শিশু চুরি করে হত্যা, ৩ দিনের রিমান্ডে বাবা

নিজস্ব সংবাদ দাতা / ১৯৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০

২২ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ১৭ দিনের নবজাতককে ঘুমন্ত মায়ের কোল থেকে চুরি করে হত্যার ঘটনায় বাবা সুজন খানের (২৮) ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২২ নভেম্বর) বিকেলে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সমীর মল্লিক এই আদেশ দেন।

এদিন বাবা সুজন খানকে পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন জানালে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সাথে নিহত নবজাতকের চাচা রিপন খান ও ফুফা হাসিব শেখের ডিএনএ টেস্টের নির্দেশ দিয়েছে আদালত।

জানা যায়, রোববার (১৫ নভেম্বর) মধ্যরাতে মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামে ১৭ দিনের নবজাতককে ঘুমন্ত মা শান্তা আক্তারের কোল থেকে চুরি করে বাবা সুজন খান হাতুড়ি দিয়ে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়। তিনদিন পর পুলিশ পুকুর থেকে নবজাতকের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় সোমবার রাতে শিশুটির দাদা মো. আলী হোসেন খান বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ঘাতক বাবা সুজন খানকে গ্রেফতার করে তার দেওয়া স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন