• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

‘বিড়াল মাছ খেয়েছে’ বলে স্ত্রীকে পেটালেন স্বামী

নিজস্ব সংবাদ দাতা / ১৬১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

২৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধায় ‘বিড়াল মাছ খেয়েছে’ কেন্দ্র করে স্ত্রীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে। ওই স্ত্রী বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

রোববার (২২ নভেম্বর) বেলা ১১টায় আহত স্ত্রী সেলিনা বেগম (২৫) বাদী হয়ে স্বামী আব্দুস কুদ্দুস শাওনকে প্রধান আসামি করে চারজনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত আব্দুস কুদ্দুস শাওন উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দবিয়ার রহমানের ছেলে। আহত সেলিনা বেগম একই উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার নুর ইসলামের মেয়ে।

জানা গেছে, আট বছর আগে এক লাখ টাকা যৌতুক ধার্য করে সেলিনা বেগমের বিয়ে হয় আব্দুস কুদ্দুস শাওনের সঙ্গে। এরপর তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় ফুটফুটে পুত্রসন্তান। চার বছর বয়সের পুত্রসন্তান ও স্বামীকে নিয়ে ভালোই চলছিল সংসার। এরই মাঝে হঠাৎ শাওন আবারো সেলিনাকে বাবার বাড়ি থেকে এক লাখ টাকা নিয়ে আসতে বলেন। সেলিনা এতে অপারগতা প্রকাশ করলে তার ওপর নেমে আসে অমানবিক নির্যাতন।

শুক্রবার দুপুরে সেলিনাকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতে থাকেন শাওন। এতেও রাজি না হলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে সেলিনার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তার চুলের মুটি ধরে টানাহেঁচড়া করেন এবং লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে বাড়ি থেকে বের করে দেন। পরে স্থানীয়রা সেলিনাকে আহত অবস্থায় বাড়ি বাইরে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।

অভিযুক্ত আব্দুস কুদ্দুস শাওন দাবি করেন, যৌতুকের কারণে তাকে মারধর করা হয়নি। ঘরে থাকা মাছ বিড়াল খেয়েছে বলে তাকে মারধর করা হয়েছে।

হাসপাতালের বেডে শুয়ে থাকা আহত সেলিনা বেগম বলেন, বিয়ের সময় বাবা এক লাখ টাকা যৌতুক দেন। এরপরো ও আমাকে কারণে-অকারণে প্রায় মারধর করে। এখন আবারো একলাখ টাকা আনতে বলে। আমি দিতে রাজি না হলে আমাকে মারধর করে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ওই গৃহবধূর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন