ঢাকা   ০৫:৫০:৩৯ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

Reporter Name
  • Update Time : Monday, November 23, 2020,
  • 203 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাঁশজানি সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করার সময় জহুরুল ইসলাম (৫০) নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরী বাহিনী বিএসএফ।

সোমবার (২৩ নভেম্বর) ভোরে বিএসএফের দীঘলটারী বিওপির টহল দল তাকে আটক করে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রামের ২২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল উদ্দিন।

আটক জহুরুল দণি বাঁশজানি গ্রামের মৃত. নুরুল ইসলামের ছেলে।

বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, জহুরুল ইসলাম ও তার সঙ্গীয় কয়েকজন কাঁটাতারের বেড়া না থাকায় আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৫-এর ৭ এস সাব-পিলারের পার্শ্ববর্তী এলাকা দিয়ে ভোরে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন। এরপর সেখান থেকে গরুসহ বাংলাদেশে ফেরার সময় ভারতের কুচবিহার জেলার দিনহাটা বিএসএফের দীঘলটারী বিওপির টহল দল তাদের ধাওয়া করে। এ সময় তারা জহুরুল ইসলামকে আটক করলেও অন্যরা পালিয়ে আসে।

পুরো ঘটনা জানার জন্য বিএসএফের কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি