ঢাকা   ০২:২৬:৩৫ পিএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শরীরে জড়ানো ‘এক টুকরো’ কাপড়, ভাইরাল জ্যাকলিনের ছবি

Reporter Name
  • Update Time : Wednesday, November 25, 2020,
  • 253 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

‘ভূত পুলিশ’র শুটিংয়ের জন্য বর্তমানে হিমাচল প্রদেশে রয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ। সাইফ আলি খান, ইয়ামি গৌতম এবং অর্জুন কাপুরের সঙ্গে ধর্মশালায় রয়েছেন অভিনেত্রী। শুটিংয়ের মাঝে এবার নতুন ছবি শেয়ার করলেন জ্যাকলিন।

শ্রীলঙ্কান বিউটির নতুন ছবি দেখে তার ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। পাশাপাশি ঊর্বশী রাউতেলাসহ বলিউডের বিভিন্ন তারকারাও জ্যাকলিনের ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দেন।

লকডাউনের শুরুতে সালমান খানের সঙ্গে তার পানভেলের বাগান বাড়িতে হাজির হন জ্যাকলিন। সালমান খানের বাগান বাড়িতে গিয়ে সেখান মিউজিক ভিডিও শুট করেন অভিনেত্রী।

লকডাউন যখন প্রাথমিক পর্যায়ে উঠতে শুরু করে, সেই সময় মুম্বাইতে ফিরে আসেন জ্যাকলিন। এক বন্ধুকে সঙ্গ দিতেই তিনি পানভেল ছেড়ে মুম্বাইতে ফিরে আসেন বলে জানান।

মুম্বাইতে ফেরার কয়েকদিন পর থেকেই ‘ভূত পুলিশ’র শ্যুটিংয়ের জন্য নিজেকে তৈরি করতে শুরু করেন বলিউডের এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি