ঢাকা   ০৬:৫৪:১৩ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি ৯ জেলেকে ফেরত দিলো মিয়ানমার

Reporter Name
  • Update Time : Wednesday, November 25, 2020,
  • 195 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি ৯ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি)।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মিয়ারমারের মংডুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে পতাকা বৈঠক শেষে বিকেলে তাদের ফেরত আনা হয়।

ফেরত আনা ৯ জেলেরা হলেন- নুরুল আলম, ইসমাইল প্রকাশ হোসেন, মো. ইলিয়াছ, মো. ইউনুছ, মোহাম্মদ আলম কালু, সাইফুল, সলিম উল্লাহ, নুর কামাল ও লালু মিয়া।

বৈঠকে বাংলাদেশের ১০ সদস্যের প্রতিনিধি দলে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান আর মিয়ানমারের পক্ষে বিজিপির ৪ নম্বর ব্রাঞ্চের অধিনায়ক লে. কর্নেল জউ লিং অং নেতৃত্ব দেন।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান, কয়েক ঘণ্টাব্যাপী পতাকা বৈঠকে ৯ জেলেকে ফেরত দেওয়াসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। পরে তাদের ফেরত দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর নাফনদী ও বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরার সময় ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় মিয়ানমারের জলসীমার চলে গেলে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা বাংলাদেশি ৯ জেলেকে ধরে নিয়ে যায়। ঘটনার পর বিজিবির পক্ষ থেকে বাংলাদেশি জেলে ও নৌকা ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ৯ জেলেকে ফেরত পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি