ঢাকা   ০৭:৪৮:৩৮ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : Thursday, November 26, 2020,
  • 192 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ময়মনসিংহ প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকা থেকে ছুরিকাঘাতে নিহত অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকার আম বাগান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বিষয়টি নিশিত করেছেন।
ওসি জানান, ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি ছিনতাইকারীর কবলে পড়তে পারেন।  তবে তিনি যাত্রী নাকি অটোচালক তা বুঝা যাচ্ছে না।

মরদেহ উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি