• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৮১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

২৮ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামি বহিষ্কৃত রায়পুরা উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দুই মাস ৫ দিন পলাতক থাকার পর শুক্রবার (২৭ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার এক রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মহসিনুল কাদির জানান, ভুক্তভোগী ওই ছাত্রীর সহযোগিতায় গোপন তথ্যের ভিত্তিতে মোবাইলের সূত্র ধরে শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্ব রোডের পাশের এক রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ‌্য, ওই স্কুল ছাত্রীর সঙ্গে শাকিলের ৬ মাস ধরে প্রেমের সম্পর্ক চলছিল। বিয়ে করার কথা বলে গত ২২ অক্টোবর সন্ধ্যায় ওই ছাত্রীকে ডেকে রায়পুরা পৌর এলাকার শ্রীরামপুরের সরকারি রাজু অডিটরিয়ামে নিয়ে যায় শাকিল। কিন্তু বিয়ে না হওয়ায় কিছুক্ষণ পর ওই ছাত্রীকে তার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

পরবর্তীতে ওইদিনই রাত ১০টার দিকে বিয়ে করার কথা বলে আবারও বাড়ি থেকে ওই অডিটরিয়ামে ডেকে আনা হয় ছাত্রীটিকে। পরে সেখানে অডিটরিয়ামের কেয়ারটেকার সুমনের সহায়তায় ওই ছাত্রীকে ধর্ষণ করে শাকিল। এসময় স্থানীয়রা ঘটনা টের পেয়ে অডিটরিয়াম ঘেরাও করলে শাকিল ওই ছাত্রীকে ফেলে রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও নির্যাতিতা ছাত্রীকে উদ্ধার করে। পরদিন ২৩ অক্টোবর শুক্রবার দুপুরে নির্যাতিতা ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায় পুলিশ। শুক্রবার দুপুরেই নির্যাতিতা ওই ছাত্রী বাদী হয়ে রায়পুরা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনায় অডিটরিয়ামের কেয়ারটেকার সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে রায়পুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন