ঢাকা   ০৮:৩৭:২১ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃদ্ধকে হত্যার ঘটনায় জামাতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : Saturday, November 28, 2020,
  • 202 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৮ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের বিশ্বাসপাড়ায় কৃষক মোসলেম উদ্দীন বিশ্বাসকে (৬০) গলা কেটে হত্যার ঘটনায় ব্যবহৃত ছুরি ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করেছে পুলিশ।

একই সঙ্গে হত্যাকাণ্ডের সময় হত্যাকারীর শরীরে পরিহিত জ্যাকেট ও কাদামাখা প্যান্ট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আবুল কালাম আজাদকে সকালে আদালতে পাঠানো হবে। সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ ঘটনায় গ্রেপ্তার নিহত মোসলেম উদ্দীন বিশ্বাসের ছোট জামাতা দেয়াড়া দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদের দেওয়া তথ্য মতে নিহতের বাড়ির ৫শ গজ দূরের একটি পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করা হয়।

পরে দেয়াড়া খানপাড়া থেকে গ্রেপ্তার আবুল কালাম আজাদের ভাইপো হাবিবুরের ঘর থেকে উদ্ধার করা হয় তার জ্যাকেট ও কাদামাখা প্যান্ট। সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দিন জানান, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে প্রযুক্তিকে কাজে লাগিয়ে তদন্ত শুরু করে।

তদন্তের এক পর্যায়ে শুক্রবার (২৭ নভেম্বর) সকালে গ্রেপ্তার করা হয় নিহত মোসলেম উদ্দীন বিশ্বাসের ছোট জামাতা দেয়াড়া দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদকে। তার স্বীকারোক্তি মোতাবেক নিহতের বাড়ির ৫শ গজ দূরের একটি পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর দিবাগত রাতের কোন এক সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে কৃষক মোসলেম উদ্দীন বিশ্বাসকে গলা কেটে হত্যা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি