ঢাকা   ০২:২৬:১২ পিএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হালাল ভালোবাসা এতো সুন্দর, আগে ভাবিনি: সানা

Reporter Name
  • Update Time : Sunday, November 29, 2020,
  • 241 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বলিউডের ঝা চকচকে কেরিয়ার ছেড়ে ধর্মের পথে সানা খান। সদ্য বিয়ে করেছেন মাওলানা অনস খানকে। বিয়ের পর তার উপলব্ধি, হালাল ভালোবাসা এতো সুন্দর, তা আগে বুঝতে পারেননি।

সম্প্রতি ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে লিখলেন, কখনো ভাবিনি হালাল ভালোবাসা এতো সুন্দর হতে পারে। তোমায় বিয়ে করার পর অনুভব করেছি। সব হালাল কাজেই পুণ্য হয়।

তার আগে ইনস্টাগ্রামে মেহেদি পরা হাতের ছবি দিয়েছিলেন সানা। লিখেছিলেন, আমার ভালোবাসা পবিত্র না হলে এত চড়া মেহেদির রং আসতো না।

সাদা গাউনে একাধিক পোশাকে একাধিক ছবিও শেয়ার করেছেন সানা। বোঝাই যাচ্ছে, স্বামীর সঙ্গে চুটিয়ে সংসার করছেন।

তিনি আরো লিখেছিলেন, আল্লাহর জন্যই একের অপরকে ভালোবেসেছেন। আল্লাহর জন্য বিয়েও করেছেন। এই দুনিয়ায় আল্লাহ আমাদের একসঙ্গে রাখুন। জান্নাতেও যেন আবার মিলিয়ে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি