ঢাকা   ০৫:৪৩:৫৫ পিএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে নতুন রোগী ১,৪২৮, মৃত্যু ৪ ফ্যামিলি কার্ডের নামে টিপসই নিয়ে বিয়ের ‘কাবিননামা’ করার অভিযোগ সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ জাপানে যাচ্ছেন ১৭ বিচারক, ৬ আইনজীবী মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী নিরাপদ পানি নিশ্চিতে বড় পরিকল্পনা : স্থানীয় সরকারমন্ত্রী

টাকার বিনিময়ে যৌনতার প্রস্তাব, বিমানসেবিকার কাণ্ডে হৈচৈ

Reporter Name
  • Update Time : Wednesday, December 2, 2020,
  • 220 Time View

২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

টাকার বিনিময়ে যৌনতার প্রস্তাব দিতেন এক বিমানসেবিকা। শুধু তাই নয়, যাত্রীদের কাছে নিজের অন্তর্বাস পর্যন্ত বিক্রি করেন তিনি। এমন চাঞ্চল্যকর অভিযোগেই হৈচৈ পড়ে গিয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ব্রিটিশ এয়ারওয়েজের বিমানসেবিকার কাণ্ড কারখানায় রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতিতে সংস্থা। অভিযোগ উঠেছে, আকাশপথে যৌন মিলনের ‘পরিষেবা’র প্রস্তাব দিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টও করেছেন তিনি। ওই বিমানসেবিকা প্রচার চালাচ্ছেন ব্লগে। সঙ্গে বেশ কিছু খোলামেলা ছবিও পোস্ট করেছেন। যদিও এখনো পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

বিষয়টি সামনে আসতেই হৈচৈ পড়ে যায়। এমন নামী কোম্পানির বিমানসেবিকার বিরুদ্ধে এরকম অভিযোগ ওঠায় সংস্থার পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্রিটিশ এয়ারওয়েজের ভাবমূর্তিতেও যে প্রভাব ফেলতে পারে গোটা বিষয়টি, তা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। কিন্তু এখন অবধি অভিযুক্তের পরিচয় বের করতে পারেনি ব্রিটিশ এয়ারওয়েজ।

তাদের তরফে বলা হয়েছে, যাত্রীদের প্রতি আমাদের কর্মীরা অত্যন্ত নম্র-ভদ্র আচরণ করে থাকেন। এমনটা কীভাবে হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। দ্য সান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই বিমানসেবিকা নাকি ২৫ পাউন্ডের বিনিময়ে নিজের অন্তর্বাস বিক্রি করেন। অর্থের বদলে যৌনতাসহ সব ধরনের ‘প্রাপ্তবয়স্ক’ পরিষেবা দেন। এমনকী পরবর্তীকালে হোটেলে দেখা করার প্রস্তাবও দিয়ে থাকেন। তবে গোটা বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার পর নাকি সোশ্যাল মিডিয়া থেকে অনেক পোস্ট মুছে ফেলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি