ঢাকা   ০৬:২৯:৫১ পিএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাকেরগঞ্জে অবৈধ বালু-মাটি কাটায় জরিমানা, কারাদণ্ড চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে নতুন রোগী ১,৪২৮, মৃত্যু ৪ ফ্যামিলি কার্ডের নামে টিপসই নিয়ে বিয়ের ‘কাবিননামা’ করার অভিযোগ সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ জাপানে যাচ্ছেন ১৭ বিচারক, ৬ আইনজীবী মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

‘হিন্দু-খ্রিস্টান নারীদের যৌনদাসী হিসেবে চীনে পাঠাচ্ছে পাকিস্তান’

Reporter Name
  • Update Time : Thursday, December 10, 2020,
  • 212 Time View

১০ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পাকিস্তানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলো মার্কিন যুক্তরাষ্ট্র। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানে হিন্দু ও খ্রিস্টান নারীদের ওপর অকথ্য অত্যাচার চলছে। এমনকি তাদেরকে যৌনদাসী বা রক্ষিতা বানিয়ে পাঠানো হচ্ছে চীনে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) প্রকাশিত এক বিশেষ রিপোর্টে ইউএস অ্যাম্বাসাডর অ্যাট লার্জ ফর ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম, স্যামুয়েল ডি ব্রাউনব্যাক এই তথ্য জানিয়েছেন। ওই রিপোর্টে তিনি জানান, চীনের বিশেষ নাগরিকদের রক্ষিতা বানিয়ে পাঠানো হচ্ছে পাকিস্তানের হিন্দু ও খ্রিস্টান নারীদের। জোর করে যৌনদাসী হতে বাধ্য করা হচ্ছে তাদের।

স্যামুয়েল তার পর্যবেক্ষণের বলেন, এই ধরণের ঘটনার সংখ্যা ক্রমশ বাড়ছে, কারণ পাকিস্তানে সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা নেই। খুব সহজেই তাদের ওপর অত্যাচার চালিয়ে বা প্রাণের ভয় দেখিয়ে যে কোনো কাজ করিয়ে নেওয়া সম্ভব। পাক প্রশাসনের সম্পূর্ণ মদতেই এই ধরণের ঘটনা ঘটে থাকে।

রিপোর্টে স্যামুয়েল আরো জানান, আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা আইনের আওতায় পাকিস্তান অত্যন্ত দুর্বল রাষ্ট্র হিসেবে বিবেচিত। পাকিস্তানের সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা বেশ উদ্বেগজনক।

২০১৯ সালে বার্তা সংস্থা এপি জানিয়ে ছিলো ৬২৯ জন পাক নারীকে চীনে পাচার করা হয়েছে যৌনদাসী হিসেবে। তাদের তালিকাও তুলে ধরেছিলো ওই রিপোর্টে। মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের অসহায়তার সুযোগ নিয়ে এই ধরণের ঘটনা ঘটানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি