• বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মেঘনায় ১৫০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবি

‘আমি মরেও বারবার চাইবো এ পতাকার তলে আসতে’

নিজস্ব সংবাদ দাতা / ২২৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

১৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত মহান বিজয়ের ৪৯ বছর পূর্ণ হলো আজ। বাঙালি জাতির গৌরবের দিন। বিশ্ব মানচিত্রে লাল–সবুজের পতাকার স্থান পাওয়ার দিন।

জাতি বুধবার (১৬ ডিসেম্বর) গভীর শ্রদ্ধা আর ভালবাসার সঙ্গে স্মরণ করছে সেইসব শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে প্রিয় স্বাধীনতা।

বিজয় উদযাপনে পিছিয়ে নেই ক্রিকেটাররাও। জাতীয় দলের সাবেক ও সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সঙ্গে জানিয়েছেন, মৃত্যুর পরও ফিরে আসতেন চান লাল-সবুজের পতাকার তলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি জাতীয় পতাকার ছবি পোস্ট করে লিখেন, ‘এটা আমার কাছে শুধু একটি পতাকাই না আমার অস্তিত্ব আমার অনুভূতি, আমার ভালোবাসা।আমি মরেও বারবার চাইবো এ পতাকা তলে আসতে।আমি গর্বিত আমি একজন বাংলাদেশি।’

‘৭১ এর সাহসী সকল শহিদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। ‘‘যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা’’। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছো।’ – যোগ করেন মাশরাফি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন