ঢাকা   ০৫:৪৬:৫৪ পিএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে নতুন রোগী ১,৪২৮, মৃত্যু ৪ ফ্যামিলি কার্ডের নামে টিপসই নিয়ে বিয়ের ‘কাবিননামা’ করার অভিযোগ সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ জাপানে যাচ্ছেন ১৭ বিচারক, ৬ আইনজীবী মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী নিরাপদ পানি নিশ্চিতে বড় পরিকল্পনা : স্থানীয় সরকারমন্ত্রী

মন্দিরের ভিত্তিতে ঢালা হলো ১১ হাজার লিটার দুধ-দই-ঘি

Reporter Name
  • Update Time : Tuesday, December 29, 2020,
  • 232 Time View

২৯ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ভারতের রাজস্থানে গুজ্জর সম্প্রদায়ের আরাধ্য দেবতা দেবনারায়ণের মন্দিরের ভিত্তিতে মাটিতে ঢালা হলো ১১ হাজার লিটার দুধ, দই ও ঘি।

শনিবার (২৬ ডিসেম্বর) ঝালওয়ার জেলার রতলাই এলাকায় ভিত পূজায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়েকশো গুজ্জর সম্প্রদায়ভুক্ত ভক্ত।

মন্দির নির্মাণ কমিটির মুখপাত্র রামলাল গুজ্জর জানিয়েছেন, গুজ্জর সম্প্রদায়ের সদস্যদের থেকে আমরা ১১ হাজার লিটার দুধ, দই ও দেশি ঘি সংগ্রহ করেছিলাম। প্রভু দেবনারায়ণের প্রতি উৎসর্গ হিসেবে তার মন্দিরের ভিত পূজায় তা ব্যবহার করা হয়েছে।

জানা গেছে, মোট ১১ হাজার লিটারের মধ্যে ১,৫০০ লিটার ছিলো দই এবং এক কুইন্টাল দেশি ঘি। অবশিষ্ট খাঁটি দুধ। অর্থাৎ, ভিত পূজায় শুধুমাত্র দুগ্ধজাত পণ্যের খরচই দাঁড়িয়েছে দেড় লাখ টাকা।

রামলাল জানিয়েছেন, গুজ্জরদের মন্দির নির্মাণে দুগ্ধজাত পণ্য ব্যবহারের প্রচলন থাকলেও তা বাধ্যতামূলক নয়। তবে অতীতে ধর্মীয় অনুষ্ঠানে এই প্রথা তারা পালন করেছেন বলেও জানিয়েছেন রামলাল গুজ্জর।

তার দাবি, ঈশ্বরের থেকে প্রাপ্তির তুলনায় এই খরচের কোনো তুলনাই চলে না। তাছাড়া, গবাদি পশুপালক গুজ্জররা প্রতিদিনের পূজায় দেবনারায়ণকে দুধ দিয়ে স্নান করান।

এই বিশাল পরিমাণ খাদ্যদ্রব্যের এরকম অপচয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গুজ্জর সম্প্রদায়ের কাছে এ কোনো অপচয় নয়। প্রভু দেবনারায়ণ আমাদের গবাদি পশুর রক্ষাকর্তা। আমাদের যা কিছু উন্নতি তারই কৃপায়। এই কারণেই ভিত পূজায় আমাদের সামর্থ্য অনুযায়ী তাকে দুগ্ধজাত পণ্য উৎসর্গ করেছি।

জানা গেছে, মোট এক কোটি টাকা ব্যায়ে আগামী দুই বছরের মধ্যে সম্পূর্ণ হবে দেবনারায়ণ মন্দির নির্মাণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি