ঢাকা   ০৫:৪৮:২৩ পিএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে নতুন রোগী ১,৪২৮, মৃত্যু ৪ ফ্যামিলি কার্ডের নামে টিপসই নিয়ে বিয়ের ‘কাবিননামা’ করার অভিযোগ সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ জাপানে যাচ্ছেন ১৭ বিচারক, ৬ আইনজীবী মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী নিরাপদ পানি নিশ্চিতে বড় পরিকল্পনা : স্থানীয় সরকারমন্ত্রী

মিনিটে ৭শ’ বুলেট ছুড়তে সক্ষম অস্ত্র পাচ্ছে ভারতীয় সেনা

Reporter Name
  • Update Time : Tuesday, December 29, 2020,
  • 226 Time View

২৯ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী ভারতের। দেশটি প্রতিরক্ষা খাতে ক্রমশ আরো শক্তিশালী হয়ে উঠছে। মিনিটে ৭শ’ বুলেট ছুড়তে সক্ষম অস্ত্র পাচ্ছে ভারতীয় সেনাবিশেষ ক্ষমতাসম্পন্ন কার্বাইন। গত কয়েক বছরে সামরিক শক্তি বৃদ্ধিতে বিশেষ নজর দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এবার ভারতীয় সেনাবাহিনীকে আরো শক্তিশালী করতে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অরগানাইজেশনের (ডিআরডিও) তৈরি বিশেষ ক্ষমতাসম্পন্ন কার্বাইন সেনাবাহিনীর সদস্যদের হাতে ওঠার জন্য তৈরি।

এই কার্বাইন থেকে মাত্র এক মিনিটে ৭শ’ বুলেট ছোড়া যাবে। এটি গ্যাসচালিত সেমি অটোমেটিক ৫.৫৬×৩০ হাতিয়ার। কার্বাইন ব্যারেল রাইফেলের চেয়েও এটা আকারে ছোট। তবে শক্তি অনেক বেশি।

শত্রুবিনাশে পুরনো নাইন এমএম কার্বাইনের জায়গায় সেনাকে এই বিশেষ অস্ত্র দেওয়া হবে। তবে বিএসএফ এবং সিআরপিএফের হাতেও এই অস্ত্র উঠছে কিনা, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

ডিআরডিও’র পুনে ল্যাব ও অর্ডিন্যান্স ফ্যাক্টরি এই অস্ত্র বানিয়েছে। অনেক আগেই মিনিস্ট্রি অব হোম অ্যাফেরার্স থেকে ট্রায়াল পাশ করেছে বিশেষ এই কার্বাইন। এখন সেনাবাহিনীর হাতে ওঠার অপেক্ষা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি