ঢাকা   ০৫:৪৮:৪৮ পিএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে নতুন রোগী ১,৪২৮, মৃত্যু ৪ ফ্যামিলি কার্ডের নামে টিপসই নিয়ে বিয়ের ‘কাবিননামা’ করার অভিযোগ সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ জাপানে যাচ্ছেন ১৭ বিচারক, ৬ আইনজীবী মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী নিরাপদ পানি নিশ্চিতে বড় পরিকল্পনা : স্থানীয় সরকারমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে ৩০০০ স্মার্ট বোমা কিনছে সৌদি

Reporter Name
  • Update Time : Wednesday, December 30, 2020,
  • 230 Time View

৩০ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সৌদি আরবের কাছে তিন হাজার স্মার্ট বোমা বিক্রির বিষয়টি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাবিষয়ক দফতর পেন্টগন। বোয়িং কোম্পানি এসব অস্ত্রের প্রধান ঠিকাদার।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, এ নিয়ে সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের ২৯০ বিলিয়ন ডলারের একটি সমঝোতা চুক্তি হয়েছে।

মধ্যপ্রাচ্যে মার্কিন অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা সৌদি আরব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দিনগুলোতে দেশটির কাছে এসব অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র।

ইয়েমেনে যুদ্ধ বন্ধ করতে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধের কারণে ইয়েমেনে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।

অস্ত্র বিক্রির এই প্যাকেজে তিন হাজার জিবিইউ-৩৯ স্মল ডায়ামিটার বোম্ব আই (এসডিবি আই), কনটেইনার, সাপোর্ট ইকুইপমেন্ট, স্পেয়ার্স ও কারিগরি সহযোগিতার বিষয়গুলোও অন্তর্ভুক্ত থাকবে বলে পেন্টাগন জানিয়েছে।

ইয়েমেনে সৌদি আরবের বোমা হামলায় বেসামরিক হতাহাতের সংখ্যা বেশি হওয়ায় মার্কিন কংগ্রেসের অনেক সদস্যই ক্ষুব্ধ। চলতি বছরের প্রথম দিকে রিয়াদের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি আটকে দেয়ার চেষ্টা করেছিল তারা, কিন্তু ওই প্রচেষ্টা ব্যর্থ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি