• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দাউদকান্দিতে মাইক্রোবাসভর্তি প্রায় এক কোটি টাকার মাদক উদ্ধার ১৫ আগস্ট ঘিরে দাউদকান্দি-মেঘনায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায়  ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১, অটোরিকশা জব্দ নাঙ্গলমোড়ায় সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততায় এগিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী বখতিয়ারুল ইসলাম বাচ্ছু কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে, নিহত ৩

নিজস্ব সংবাদ দাতা / ২০৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১

১২জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,নিজস্ব প্রতিবেদক:

রাঙ্গামাটির সদর উপজেলায় বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনার পর রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার কুতুকছড়িতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ট্রাকচালক চট্টগ্রামের চকরিয়ার আরাফাত হোসেন (৪৫) ও সিরাজগঞ্জের রায়পুরের জহিরুল ইসলাম (৪৭)। 

রাঙ্গামাটির কোতোয়ালি থানার ওসি কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে পাথরবোঝাই ট্রাকটি রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি যাচ্ছিল। পথে উপজেলার কুতুকছড়ি এলাকায় বেইলি ব্রিজ অতিক্রম করার সময় অতিরিক্ত ওজনের কারণে ব্রিজটি ভেঙে যায়। এ সময় পাথরবোঝাই ট্রাকটি খালে পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনার পর রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন