ঢাকা   ০৪:১৮:৩১ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনলে দায় নেবে না রেলওয়ে হামের উপসর্গে ৬ মৃত্যু, আক্রান্ত ১,২১৩ ‘নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন?’, ক্ষুব্ধ রেলমন্ত্রী সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়: গণপূর্তমন্ত্রী রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

মেঘনায় ফেসবুক ফেক আইডি দিয়ে সম্মানিতদের মান নষ্ট করছে দূর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : Wednesday, January 13, 2021,
  • 331 Time View

১৩ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,মেঘনা প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলায় ফেসবুক ফেক আইডি ব্যবহার করে অবাধে সম্মানিতদের মান সম্মান নষ্ট করে দিচ্ছে এক শ্রেণির ডিজিটাল দূর্বৃত্তরা। পৃথিবী আস্তে আস্তে তথ্য প্রযুক্তি নির্ভর হচ্ছে। তার সাথে তাল মিলিয়ে বাংলাদেশ তথা মেঘনায় ও প্রযুক্তির ব্যবহার দিন দিন বেড়েই চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন মানুষ প্রয়োজনীয় কাজ কর্ম চালিয়ে যাচ্ছেন। অনলাইন ব্যবসায় নতুন নতুন উদ্যেক্তারা বিনিয়োগ করে লাভবান হচ্ছেন। অন্যদিকে চলছে সাইবারক্রাইম। উপজেলায় ও সাধারণ জমিজমা, আধিপত্য বিস্তার, পারিবারিক কলহ, বন্ধুত্বের সাথে কলহ, তুচ্ছ বিষয় নিয়ে বাস্তবতায় নিজেকে আড়াল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি খুলে প্রতিপক্ষকে ঘায়েল করতে অশ্লীল ছবি, বিষোদগার, চুরি সহ বিভিন্ন অপবাদ দিয়ে ভাইরাল করে সম্মান নষ্ট করে দেয় যা অনেক সময় অনেকের সামাজিক ভাবে সম্মান নিয়ে চলতে বিশাল বাধা হয়ে দাড়ায়। বাংলাদেশে সাইবার ক্রাইম প্রতিরোধের যতেষ্ট সোচ্চার থাকলেও এই উপজেলায় অনেকেই এই ফেক আইডির রোষানলে পরে হতাশাগ্রস্ত । নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী এই প্রতিবেদককে জানিয়েছেন এমন ভাবে অকথ্য ভাষা ও মিথ্যা অপবাদ দিয়ে প্রযুক্তি কে কাজে লাগিয়ে যেভাবে সম্মান নষ্ট করেছে যা সমাজে মুখ দেখাতেও পারছিনা। বিচিত্র মানুষ বিচিত্র চিন্তা এর প্রভাবে অনেক ক্ষতিগ্রস্থ হয়েছেন ভুক্তভোগীরা। কেউ টিকতে না পেরে থানায় জিডি ও করেছেন। এমনি একটি জিডি করা হয়েছে গতকাল মেঘনা থানায় জিডি নং । ভুক্তভোগী নাম প্রকাশ করতে অনিচ্ছুক হয়ে পুলিশ প্রশাসন এর নিকট আকুল আবেদন জানান গুরুত্ব দিয়ে তদন্ত স্বাপেক্ষে ফেক আইডি ব্যবহারকারী ব্যক্তিকে আইনের আওতায় আনার। এ রকম একাধিক ব্যক্তি প্রশাসনের আবেদন জানিয়েছেন এর প্রতিকারের জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি