• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়ায় সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততায় এগিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী বখতিয়ারুল ইসলাম বাচ্ছু কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক

ঠাকুরগাঁও পৌরসভায় প্রথম নারী মেয়র হলেন আ.লীগের বন্যা

নিজস্ব সংবাদ দাতা / ১৭১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১

১৫ ফেব্রুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুমানা আরা বেগম বন্যা ২৬ হাজার ৪৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শরিফুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৩৩৩ ভোট। এর আগে রবিবার সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও পৌরসভার ২১টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে। বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়।

নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনেরসহ তিনজন মেয়র প্রার্থী এবং ৫৬ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১২টি ওয়ার্ডের ২১টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ৬০ হাজার ৭২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ২৯ হাজার ৭১২ জন ও মহিলা ভোটার রয়েছে ৩১ হাজার ১৫ জন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন