• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

গজারিয়ায় বসতঘর ও দোকান দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই

নিজস্ব সংবাদ দাতা / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১

১৬ ফেব্রুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি . কম,
ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলায় ইমামপুর ইউনিয়নে ষোলআনি আশ্রয়ন প্রকল্প সংলগ্ন মোহাম্মদ আলম মিয়ার বসতঘরে হোটেল ও দোকান দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে ।
সোমবার গভীর রাতে পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাত নামা দুর্বৃত্তের দেয়া আগুনে এই ঘটনা ঘটেছে । ঘরের মালিক রাজ্জাক হাওলাদারের ছেলে আলম জানান ষোলআনি কয়লা বিদ্যুৎ প্রকল্পের কাজে নিয়োজিত শ্রমিকদের খাবারের হোটেল মুদি দোকান ও নিজেদের বসবাস করার একমাত্র ঘর ছিল । আলম জানান তার মেয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী কে উত্ত্যক্ত করার ঘটনায় ষোলআনি গ্রামের আমির হোসেনের ছেলে আসিফ ,হারুন মিয়ার ছেলে সোহাগ ও বোরহানের ছেলে মাসুদ তিনজনের নামে গজারিয়া থানায় অভিযোগ দায়ের করেছিলেন । আলম মিয়াঁ আর ও জানান দুই মাস যাবত কয়লা বিদ্যুৎ প্রকল্পের কোন শ্রমিক এখানে না থাকায় হোটেল ও দোকান বন্ধ রয়েছে ।তার স্ত্রী সহ পরিবার পরিজন নিয়ে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস করছেন । গত সোমবার দিবাগত গভীর রাতে তার দোকানঘর সংলগ্ন কুদ্দুস মিয়া ফোন দিয়ে জানান তোমার ঘরে আগুন লাগছে । সংবাদ পেয়ে আলম মিয়া এবং স্থানীয় লোকজন উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন ।দোকান ঘর হোটেল ও বসতঘরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে । আলম মিয়াঁর ধারণা পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে । স্থানীয় লোকদের মাঝে অন্ধ খবির দেওয়ান ও কুদ্দুস মিয়া জানান পূর্ব শত্রুতার জেরে এই গ্রামের দুর্বৃত্তরা আলমের ঘরে পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে । গজারিয়া উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি ৩ এর ডিজিএম মোহাম্মদ গনি জানান আগুন লাগার ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে ধারণা করা হচ্ছে ,যেহেতু ঘরের উপর দিয়ে বিদ্যুতের তারও সংযোগ ছিল সেখানে লাইনের তার ও সংযোগ বিচ্ছিন্ন ছিল ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন