• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাজশাহীতে ২০০ বোতল অবৈধ সিরাপসহ দুই যুবক গ্রেপ্তার অদৃশ্য স্পিডব্রেকার ও বেপরোয়া ড্রাইভিংয়ে ঢাকার প্রান্তিক সড়ক মরণফাঁদ অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

গজারিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে আহত

নিজস্ব সংবাদ দাতা / ১৮১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১

১০ এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
ওসমান গনি,
গজারিয়া পতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রহিম দর্জি (২২) নামে এক যুবককে পিটিয়ে আহত করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আহত রহিম দর্জি গজারিয়া ইউনিয়নের গোসাইরচর গ্রামের মৃত মোতালেব দর্জির ছেলে। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

শনিবার সকাল ১১টার দিকে গোসাইরচর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এঘটনা ঘটে।

স্থানীয় ও আহত ব্যক্তির সুত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে গোসাইরচর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের
নুরুল হক দর্জির ছেলে মো. খলিল, মেয়ে লাভলী বেগম ও কাজিপুরা গ্রামের মোজাম্মেল হক প্রধানের ছেলে লিমন প্রধান মিলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মৃত মোতালেব দর্জির ছেলে রহিম দর্জির পথরোধ করে অতর্কিত ভাবে হামলা চালিয়ে পিটিয়ে আহত করে।

এ সময় রহিম দর্জির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা তাকে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা আহত রহিম দর্জিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে রহিম দর্জির বড় ভাই দিপু বাদী হয়ে দুপুরে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রইছ উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন