• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাজশাহীতে ২০০ বোতল অবৈধ সিরাপসহ দুই যুবক গ্রেপ্তার অদৃশ্য স্পিডব্রেকার ও বেপরোয়া ড্রাইভিংয়ে ঢাকার প্রান্তিক সড়ক মরণফাঁদ অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

গজারিয়ায় প্রতিপক্ষের হাতে যুবক গুলিবিদ্ধ

নিজস্ব সংবাদ দাতা / ১৭৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১

১মে ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের আশ্রাফদী এলাকায় প্রেম ও ইভটিজিংয়ের জের ধরে প্রতিপক্ষের হাতে সোহাগ বাবু (২৮) নামের এক যুবক গুলিবিদ্ব হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানা যায়, একই গ্রামের আবদুল করিমের ছেলে করিম বাবু ও খোরশেদ আলম খশরুর ছেলে রাসেল মিয়া বৃহস্পতিবার রাতে সোহাগ বাবুকে পায়ে গুলি করে আহত করেছেন।
ডান পায়ের হাটুর নীচে গুলিবিদ্ব বাবুকে গজারিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ব সোহাগ বাবু হোসেন্দী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার বাবুল সরকারের ছেলে।
খোরশেদ আলম খশরুর কলেজ পড়ুয়া কন্যার সাথে অতিতে প্রেমের সম্পর্ক ছিল বাবুল সরকারের ছেলের। কয়েক মাস পূর্বে মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। বিয়ের পরও সোহাগ সুযোগ পেলেই বিরক্তি করতো এমন অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় মসজিদে নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে খোরশেদ মিয়ার ছেলে রাসেল মিয়া ও তার সহযোগী করিম বাবু সোহাগ বাবুকে পায়ে গুলি করে আহত করে তাকে উঠিয়ে নিতে চায়।
সোহাগের আর্তচিৎকারে অন্যরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গজারিয়া থানার ডিউটি অফিসার এসআই আনিসুর রহমান গত শুক্রবার বিকালে অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন