ঢাকা   ০১:৫৮:৪৭ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও হেনস্তাকারীদের  শাস্তির দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : Wednesday, May 19, 2021,
  • 263 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:
১৯ মে ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,  মেঘনা প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলায় দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও হেনস্তাকারীদের শাস্তির দাবিতে মানব বন্ধন করা হয়। আজ মেঘনা  উপজেলা প্রেসক্লাবের উদ্যেগে প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধন করা হয়। মেঘনা উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মাহমুদুল হাসান বিপ্লব সিকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জাকির হোসেনের সঞ্চালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন মেঘনা উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য দৈনিক দেশ পত্রিকার মেঘনা প্রতিনিধি মোঃ মহসিন ভূইয়া, দৈনিক সমাচার দর্পণের মেঘনা প্রতিনিধি আলম শাহ অয়ন,কবি সাহিত্যিক আতিক রহমান, সি এন এন বাংলা টিভির জাহাঙ্গীর আলম,  এম টিভির মিজানুর রহমান, দৈনিক নয়াদিগন্তের মোঃ নাজমুল হোসেন,  দৈনিক আজকের মেঘনার আলাউদ্দিন ইসলাম, দৈনিক আমার সংবাদের হাসিবুল হাসান আরিফ, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের শরিফ হোসেন অপু, প্রতিবাদী সোনারগাঁওয়ের নাজিমুদ্দিন, দৈনিক কুমিল্লা প্রতিদিনের মোঃ সজিব মিয়া,দৈনিক আজকের মেঘনার ফাহিম আহমেদ নাজির।  এই সময় বক্তারা রোজিনা ইসলামের হেনস্তা করার  প্রতিবাদে নিন্দা জানান এবং অনতিবিলম্বে মুক্তি দিয়ে দোষিদের শাস্তির দাবি সহ সাগর রুনি হত্যার বিচার ও সকল কারান্তরীন সাংবাদিকদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি