• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের আরও দায়িত্বশীল হওয়া জরুরি বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে সরকার: ফখরুল

নিজস্ব সংবাদ দাতা / ১৯৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১

২০ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করছে, লুট করছে। তারা লুটপাটের রাজত্ব কায়েম করেছে। এই যে মেগা প্রজেক্ট, এর সবচেয়ে বড় প্রবলেম সেখানে মেগা লুট চলছে! ১০ হাজার কোটি টাকার প্রজেক্ট হয়ে যাচ্ছে ৫০ হাজার কোটি টাকা।

রোববার (২০ জুন) জাতীয় প্রেসক্লাবের এক সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন বিভিন্ন স্থানে বড় বড় গেট নির্মাণ করা হচ্ছে। বিভিন্ন বিদ্যালয়ের গেট নির্মাণে বড় বড় ব্যয় ধরা হচ্ছে। অথচ এখন তো আমাদের ক্লাসরুম সংস্কার করা প্রয়োজন।

তিনি বলেন, কৃষক এখন বাজার পাচ্ছে না। সরকার কি পারে না সেনাবাহিনীর ট্রাকগুলো ব্যবহার করে কৃষকের পণ্য ঢাকাতে এনে তাদের ন্যায্য মূল্য দিতে! অথচ সরকার এদিকে তাকায় না।

বিএনপির মহাসচিব আরো বলেন, স্বাস্থ্যখাতের কী করুণ অবস্থা! এখন পর্যন্ত টিকার কোনো নিশ্চয়তা নেই। আর এই টিকার নিশ্চয়তা হবেও না। কারণ, এর সঙ্গে যারা জড়িত তারা এতো বড় দুর্নীতি করছে যে, তারা মানুষের জীবনকে মূল্যহীন করে তুলছে। এ দেশে মানুষের কোনো নিরাপত্তা নেই, কোনো মূল্য নেই।

জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাক্তার মো. আব্দুল কুদ্দুস। আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন