• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

ভারত থেকে আসা ২৭ গরু আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৬৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

০৫ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভূতিপুকুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত থেকে আসা ২৭টি ভারতীয় গরু আটক করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

রোববার (০৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভূতিপুকুর এলাকার তসলিম উদ্দিনের বাড়ি থেকে ওই গরুগুলো আটক করা হয়। বর্তমানে গরুগুলো তেঁতুলিয়া মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে।

পুলিশ জানায়, তেঁতুলিয়া মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুবের নেতৃত্বে একটি দল গরু চোরাকারবারি তছলিম উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। এ সময় তার বাড়ি থেকে ভারত থেকে অবৈধ পথে আনা ২৭টি গরু আটক করে। আটক ২৭টি গরুর বাজারমূল্য ছয় লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। যদিও স্থানীয়দের অনুমান, গরুগুলোর বাজারমূল্য ১৫ লাখ টাকার বেশি হবে।

বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া জানান, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক গরুগুলো পরে ক্রেতার মাধ্যমে নিলামে বিক্রি করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন