• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং

জরিমানার টাকা না দিতে পারায় ৬০ জনকে দু’ঘণ্টা হাজতবাস

নিজস্ব সংবাদ দাতা / ২১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

০৬ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনা প্রতিরোধে সারাদেশে ষষ্ঠ দিনের মতো চলছে কঠোর লকডাউন (বিধিনিষেধ)। বিধিনিষেধ লঙ্ঘন করায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ৭৫৮ জনকে ডিএমপি অধ্যাদেশ আইনে একশ টাকা করে জরিমানা করেন। জরিমানার টাকা দিতে না পারায় ৬০ জনকে দুই ঘণ্টার হাজতবাস করার আদেশ দেন আদালত। পরে হাজতবাস শেষে তাদের ছেড়ে দেয়া হয়।

মঙ্গলবার (৬ জুলাই) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন।

আদালত থেকে পাওয়া তথ্যমতে, কঠোর বিধিনিষেধ চলার ছষ্ঠ দিন পর্যন্ত তিন হাজার পাঁচশত ৮৩ জনকে বিভিন্ন পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার (১ জুলাই) ২৬৩ জন, শুক্রবার (২ জুলাই) ৬২৯ জন , শনিবার (৩ জুলাই) ৬০৭ জন, রোববার (৪ জুলাই) ৬৩৬ জন, সোমবার (৫ জুলাই) ৬৯০ জন ও মঙ্গলবার (৬ জুলাই) ৭৫৮ জনকে জরিমানা করা হয়।

এদের মধ্যে জরিমানার টাকা দিতে না পারায় বৃহস্পতিবার তিনজন, শুক্রবার ৫৪ জন ও শনিবার ১৮ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। রোববার জরিমানার টাকা দিতে না পারায় ৯৩ জন, সোমবার ৭০ জন ও মঙ্গলবার ৬০ জনকে সাধারণ ক্ষমা করেছেন আদালত। আদালত চলাকালে তারা হাজতবাস করেন।

ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, কঠোর বিধিনিষেধের ছষ্ঠ দিনে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থাকা থেকে ৭৫৮ জনকে আদালতে আনা হয়। তাদের ডিএমপি অধ্যাদেশ আইনে প্রত্যেককে একশ টাকা করে জরিমানা করেন আদালত।

এদের মধ্যে ৬০ জন জরিমানা টাকা দিতে না পারায় তাদের দুই ঘণ্টা হাজতবাস করার পর ছেড়ে দেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন