• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দাউদকান্দিতে মাইক্রোবাসভর্তি প্রায় এক কোটি টাকার মাদক উদ্ধার ১৫ আগস্ট ঘিরে দাউদকান্দি-মেঘনায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায়  ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১, অটোরিকশা জব্দ নাঙ্গলমোড়ায় সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততায় এগিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী বখতিয়ারুল ইসলাম বাচ্ছু কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

বগুড়ায় ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু, শনাক্ত ১৫৪

নিজস্ব সংবাদ দাতা / ১৪৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

০৭ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে ১১ জন মারা যান। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৫৪ জন।

২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৫ জন হলেন পাবনার ফজলুর রহমান (৭৫), সিরাজগঞ্জের ওসমান গণি (৯০), বগুড়া সদরের পিন্টু (৫০), আদমদীঘির মুসলেমা (৬০) এবং শেরপুরের হোসনে আরা (৭৫)।

এদের মধ্যে হোসনে আরা টিএমএসএস হাসপাতালে এবং বাকি ৪ জন শজিমেক হাসপাতালে মারা গেছেন। অপরদিকে উপসর্গে মারা যাওয়া ১১ জনের মধ্যে ৫ জন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও ৬ জন মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। ডা. তুহিন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৬১৫ নমুনার ফলাফলে নতুন করে ১৫৪ জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৫ দশমিক ০৪ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৭৩ জন।

তিনি আরও জানান, ১৫৪ জনের মধ্যে সদরের ৮৮ জন, নন্দীগ্রামের ১৬ জন, শাজাহানপুরের ১০ জন, শেরপুরের ৭ জন, ধুনটের ৭ জন, সারিয়াকান্দি, দুপচাঁচিয়া ও আদমদীঘির ৬ জন করে, গাবতলীতে ৪ জন, শিবগঞ্জ ও কাহালুর ২ জন করে আক্রান্ত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন