ঢাকা   ০৫:৩৮:৩৪ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হামের উপসর্গে আরো ৮ জনের মৃত্যু কারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী মডেল মসজিদ পরিচালনায় ইফার মউশিক প্রকল্পের মডেল কেয়ারটেকারদের ভূমিকা বহাল রাখার দাবি অভিবাসীবাহী নৌকায় ১৪ জনের মৃত্যু ভূমি অফিসে অনিয়ম করলে পরকালেও জবাবদিহি করতে হবে: ভূমিমন্ত্রী ১৭ বছরে এই জাতিকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রকল্পে সমন্বয়হীনতা দূর করার আহ্বান অর্থমন্ত্রীর ফ্যাসিবাদ আমলে শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী বিদেশে পাচার অর্থ ফেরাতে উদ্যোগ: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে জমি বিরোধের জেরে বাবা-মাকে পেটালেন ছেলে

Reporter Name
  • Update Time : Saturday, July 10, 2021,
  • 267 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১০ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ঠাকুরগাঁও প্রতিনিধি:

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বৃদ্ধ বাবা-মাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে বড় ছেলের বিরুদ্ধে। শুক্রবার (৯ জুলাই) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে দেহানাগড় ডাঙ্গীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে ওই পরিবারে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার পরিবারের বড় ছেলে কফিল উদ্দিন জোর করে জমি দখল করতে চাইলে বাবা আজিম উদ্দীন (৯০) ও মা কুলসুল বেগম (৭০) বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে কফিল উদ্দিন, তার স্ত্রী মালেকা বেগম, তাদের ছেলে মানিক ও মুক্তার তাদের দুইজনকে মারধর করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

ওই দম্পতির ছোট ছেলে রফিকুল ইসলাম বলেন, বাবা-মাকে এভাবে মারবে এটা কখনো চিন্তাও করি নাই। আমার বড় ভাই, ভাবি ও তাদের ছেলেরা বৃদ্ধ বাবা-মাকে পিটিয়ে মাঠে ফেলে রেখে দেন। আমি তাদের চিৎকার শুনে মা-বাবকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করি।

তবে অভিযোগের কথা অস্বীকার করে কফিল উদ্দিন বলেন, সকালের দিকে জমিতে আমি রোপা লাগাতে যাই। এ সময় আমার বাবা-মা হঠাৎ করেই জমিতে এসে গড়াগড়ি শুরু করে। পেছন দিক দিয়ে আমার ছোট ভাই রফিক ও তার বউ আমাদের ওপর চড়াও হন।

তিনি বলেন, তারা আমাকে অনেক মারধর করেছে। আমার ছেলেকেও মেরেছে। আমরা নিজেরাই চিকিৎসাধীন রয়েছি।

স্থানীয় হাজীপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, জমি নিয়ে ওই পরিবারে সমস্যা রয়েছে। আমি তাদের বলেছিলাম পারিবারিক ভাবে বসে এটার একটা সমাধান করে দেয়ার। কিন্তু করোনার কারণে আর বসা হয়নি।

ঠাকুরগাঁও পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি হয়েছে। দুই পক্ষের লোকজনেই হাসপাতালে ভর্তি হয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি