• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী গ্যাস সংকটের মধ্যে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং

ভবেরচর ঢালী বাড়ী মসজিদে পুলিশের মতবিনিময় সভা

নিজস্ব সংবাদ দাতা / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

১৬ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,

ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভবেরচর গ্রামস্থ ঢালী বাড়ী জামে মসজিদে স্বাস্থ্যবিধি মাদক,কিশোর গ্যাং,পুলিশি সেবা নিয়ে মত বিনিময় সভা করেছে গজারিয়া থানা পুলিশ।

গজারিয়া থানা পুলিশ প্রতি শুক্রবারই গজারিয়া উপজেলাধীন বিভিন্ন গ্রামে গিয়ে জুমার নামাজ আদায় করছেন,সেই সাথে মসজিদের মুসুল্লিদের পুলিশিং কার্য্যক্রম সম্পর্কে অবহিত করছেন।স্বাস্থ্যবিধি, মাদক,সন্ত্রাস,কিশোর গ্যাং ছিনতাই, চাঁদাবাজ,বাল্যবিবাহসহ সকল অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার অনুরোধ, আহবান ও পুলিশি সেবা সমূহ সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করছেন।

তাঁর’ই ধারাবাহিকতায় আজ শুক্রবার ভবেরচরের ঢালী বাড়ী জামে মসজিদে নামাজ আদায় ও মুসুল্লিদের উদ্দেশ্য বক্তব্য রাখেন।এ সময় মতবিনিময় মসজিদে উপস্থিত ছিলেন ভবেরচর ইউঃপিঃ চেয়ারম্যান ইঞ্জিঃসাঈদ মোহাম্মদ লিটন।অপরাধ সংকান্ত ও পুলিশি সেবা নিয়ে আলোচনা করেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃরইছ উদ্দীন,এ সময় তিনি বলেন,গজারিয়ায় মাদক,সন্ত্রাস,চাঁদাবাজের কোন স্থান হবে না,কিশোরদের বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার অনুরোধ করেন সেই সাথে আরো জানান,পুলিশ জনগনের বন্ধু,সকল প্রকার পুলিশি সেবা গ্রহণের জন্য পুলিশ কে অপরাধ সংকান্ত তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ করেন।এছাড়াও করোনা কালীন এই সময়ে স্বাস্থ্য বিধি মেনে চলতে উৎসাহীত করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন