• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

কুমিল্লার হোমনায় চিহ্নিত ৪ মাদক মামলার পলাতক আসামী গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৮৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১

৯ আগষ্ট ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

 

সৈয়দ আনোয়ার,হোমনা,(কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় চিহ্নিত চার মাদক মামলার পলাতক আসামী ওমর আলীকে (৩০) গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে তার নিজ বাড়ি উপজেলার লটিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে লটিয়া গ্রামের মো. আক্কেল আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রামপুরা থানায় চারটি মাদক মামলায় পলাতক ছিল। দীর্ঘ দিন পলাতক থাকার পর হোমনা থানা পুলিশের বিশেষ নজরদারী ও গোপন সংবাদের বিত্তিতে তাকে সোমবার গ্রেফতার করে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ জানান, তার বিরুদ্ধে ঢাকার রামপুরা থানার চারটি মাদক মামলার গ্রেফতারী পরোয়ানা হোমনা থানায় তামিলের অপেক্ষায় ছিল। দীর্ঘ দিন পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

আজ সোমবার ওমর আলী লটিয়া গ্রামে আসে। পরে গোপন সংবাদ পেয়ে বিশেষ অভিযান চালিয়ে লটিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন