• সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং

গজারিয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে শিশুর ‘আত্মহত্যা

নিজস্ব সংবাদ দাতা / ১৮২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

৩০ নভেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে অপু (১০) নামে ৫ম শ্রেণির এক স্কুল ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সে স্থানীয় এক প্রাথমি বিদ্যালয়ের ছাত্র ছিলো। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ভবেরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চরপাথালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। উল্লেখিত এলাকার ফারুক ফকিরের দ্বিতীয় তলার ভাড়াটিয়া মো. জসিম উদ্দিনের ছেলে অপু। তিন ভাইয়ের মধ্যে অপু ছিলো দ্বিতীয়।

নিহতের স্বজন ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকালে মোবাইলে গেমস খেলতে নিষেধ করায় বাবা মায়ের সাথে অভিমান করে বারান্দায় গ্রিলের সঙ্গে গামছা পেচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে রাস্তা দিয়ে এক পথচারী গ্রিলের সঙ্গে অপু কে ঝুলতে দেখে পরিবারের লোকজন কে খবর দেয়। পরে পরিবারের লোকজন গ্রিল থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন