• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং

অ্যাক্সিডেন্টে মারা গেলেন মা, পেট ফেটে বেরিয়ে এলো নবজাতক

নিজস্ব সংবাদ দাতা / ১৯২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২

১৬ জুলাই ২০২২ইং বিন্দুবাংলা টিভি. কম

,নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছে গর্ভে থাকা সাত মাস বয়সী নবজাতক।

শনিবার (১৬ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে পৌর শহরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খান ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, স্বামী জাহাঙ্গির আলম, স্ত্রী রত্না বেগম ও শিশু সন্তান সানজিদা। তাদের বাড়ি ত্রিশাল উপজেলায়।

জানা গেছে, অন্তঃসত্ত্বা স্ত্রীর আলট্রাসনোগ্রাফি করাতে বাড়ি থেকে ত্রিশাল এসেছিলেন জাহাঙ্গির। রাস্তা পারাপারের সময় ময়মনসিংহ গামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী, স্ত্রী ও সন্তান মারা যায়। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেছে গর্ভে থাকা সাত মাস বয়সী নবজাতক। সড়ক দুর্ঘটনার সময় অন্তঃসত্ত্বা নারীর পেট ফেটে সাত মাসের নবজাতক বেরিয়ে যায়।

তবে, আশার কথা হলো, নবজাতক বেঁচে আছেন। তাকে ভর্তি করা হয়েছে ময়মনসিংহের সিবিএমসিবি হাসপাতালে।

ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত স্বামী-স্ত্রী ও তাদের ৫ বছরের সন্তান নিয়ে ওই অন্তঃসত্ত্বা নারীর আলট্রাসনোগ্রাফি করাতে এসেছিল। রাস্তা পারাপারের সময় ময়মনসিংহ গামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী, স্ত্রী ও সন্তান মারা যায়।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন