• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন কমিটি গঠন সভাপতি সাঈদ আহমেদ, সাধারণ  সম্পাদক সালাহ উদ্দিন জসিম আজ থেকেই শুরু কৃষক কার্ডের তথ্য সংগ্রহ সেনাপ্রধানের সঙ্গে নৌপ্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে, আতঙ্কে এলাকাবাসী সব স্কুল-কলেজে মনিটরিং জোরদারের নির্দেশ, মাউশির জরুরি আদেশ ৪৫ বছর পলাতক থাকার পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফর আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা নাচোল থানায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন, অংশ নিলেন পুলিশ সুপার

যে কৌশলে বিক্ষুব্ধ ছাত্র -জনতার হাত থেকে রক্ষা পেল মেঘনা থানা পুলিশ

নিজস্ব সংবাদ দাতা / ৩৪২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

মেঘনা প্রতিনিধি।।

বৈষম্য বিরোধী ছাত্র -জনতার আন্দোলনের শেষের দিকে জীবনের নিরাপত্তা নিয়ে আতংকিত ছিলেন মেঘনা থানা পুলিশ। থানা কম্পাউন্ডের মুল ফটক তালা দিয়ে রাখা হত।” দফা এক দাবি এক ” ছাত্র -জনতা ঢাকা লংমার্চ ডাক দিলে গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন এমন খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে মেঘনা উপজেলায় ছাত্র – জনতা, বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ আনন্দ মিছিল নিয়ে জড়োয়া হয় জিরো পয়েন্ট ( বি আর টিসি মোড়) প্রতিটি এলাকা থেকে সাধারণ মানুষ সহ নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে থানার দিকে এগিয়ে গেলে পুলিশের কর্মকর্তারা ফোনে নেতাদের সাথে কথা বলে সহযোগিতা চাইলে নেতাদের আশ্বাস পেয়ে মুল ফটক খুলে ছাত্র – জনতার সাথে হ্যান্ড মাইক নিয়ে এক কর্মকর্তা বিক্ষোভকারীদের সাথে হৈ হৈ রৈ রৈ শেখ হাসিনা গেলি কই – স্বৈরাচারী গেলি কই ” এই শ্লোগানে দিলে তাৎক্ষণিক সম্প্রীতি তৈরি হয়।নাম প্রকাশে অনিচ্ছুক  বিক্ষোভে থাকা বিএনপির এক নেতা এই প্রতিবেদককে এমন  তথ্য দেন। উপস্থিত এক পর্যায়ে নেতৃবৃন্দ সবাইকে শান্ত করে ফিরে যেতে বলেন এবং পরবর্তীতে নেতৃত্বে থাকা নেতারা থানার ভিতর সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং বিএনপির নেতাকর্মীরা থানা পাহারা দেন। অন্যদিকে ফেসবুকে এ ঘটনার প্রতিক্রিয়ায় “মেঘনা শান্ত আছে থানা পাহারা দেওয়ার কিছু নেই ” এমন মন্তব্য করেছেন অনেকে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন