• রবিবার, ১৭ মে ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির জ্যেষ্ঠ উপদেষ্টা হলেন রাজু আহমেদ

নিজস্ব প্রতিবেদক / ৭২৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

 

তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সাংবাদিক রাজু আহমেদ।

তিনি বর্তমানে দৈনিক জনবাণী পত্রিকার সিনিয়র রিপোর্টার এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

বহুমুখী সাংবাদিকতা অভিজ্ঞতা, সংগঠন পরিচালনা দক্ষতা এবং তরুণদের পথনির্দেশনায় তাঁর ইতিবাচক ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি।

সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন—জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে রাজু আহমেদের দিকনির্দেশনা সংগঠনের কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং ক্যাম্পাস রিপোর্টিংয়ে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি পাবে।

দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় রাজু আহমেদ বলেন, তরুণ সাংবাদিকদের সঙ্গে কাজ করতে সবসময়ই ভালো লাগে। তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির উন্নয়ন ও শিক্ষার্থীদের পেশাদারিত্ব বৃদ্ধিতে আমি সর্বোচ্চ সহযোগিতা করবো।

তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির সদস্যরা মনে করছেন, তাঁর অভিজ্ঞতা ও পরামর্শ সংগঠনের কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন