ঢাকা   ০৭:৫৪:১৯ এএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রায় এক মাস পর ঘরে ফিরল থাইংখালী দাখিল মাদ্রাসার দুই শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : Wednesday, August 12, 2026,
  • 100 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় অপহরণের প্রায় এক মাস পর থাইংখালী দাখিল মাদ্রাসার দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী হলো—শহীদুল (১৩) ও শফিকুল (১১)।

কক্সবাজার জেলা উখিয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ নুরুল আবছার জানান, গত ১০ জুলাই পালংখালীর থাইংখালী এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর থেকেই দুই শিশুর পরিবার উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছিল।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১০টা ১৫ মিনিটের দিকে কোনো ধরনের মুক্তিপণ ছাড়াই তাদের উদ্ধার করা হয়। দীর্ঘদিন পর দুই শিক্ষার্থী ফিরে আসায় পরিবার ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।

তবে অপহরণের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি