ঢাকা   ০৭:৫৪:৩৬ এএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Wednesday, August 12, 2026,
  • 76 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মো: আল হাসান:

জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে সভাটির আয়োজন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব, ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার সরকারসহ সংশ্লিষ্টরা। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ প্রতিযোগিতাটি সুষ্ঠু, সুন্দর ও বর্ণাঢ্য পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি