• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
২৫ কৃষি কর্মকর্তা পেলেন ৫ম গ্রেডে পদোন্নতি দাউদকান্দিতে মাইক্রোবাসভর্তি প্রায় এক কোটি টাকার মাদক উদ্ধার ১৫ আগস্ট ঘিরে দাউদকান্দি-মেঘনায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায়  ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১, অটোরিকশা জব্দ নাঙ্গলমোড়ায় সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততায় এগিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী বখতিয়ারুল ইসলাম বাচ্ছু কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা

১৫ আগস্ট ঘিরে দাউদকান্দি-মেঘনায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ড.খন্দকার মারুফ হোসেন

আল মামুন / ১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

দাউদকান্দি-মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি: ১৫ আগস্টকে কেন্দ্র করে দাউদকান্দি ও মেঘনা উপজেলায় সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা হতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করে বিএনপির নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
শুক্রবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, আগামীকাল ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী ও ষড়যন্ত্রকারীরা দাউদকান্দি ও মেঘনা উপজেলায় সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে।
এমন পরিস্থিতিতে দাউদকান্দি উপজেলা বিএনপি, দাউদকান্দি পৌর বিএনপি এবং মেঘনা উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের চোখ-কান খোলা রেখে সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের অপতৎপরতা বা সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান তিনি।
বিবৃতির শেষাংশে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “সতর্ক থাকুন, ঐক্যবদ্ধ থাকুন।”
এদিকে ১৫ আগস্টকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন