ঢাকা   ০৫:৫১:২০ এএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ

Reporter Name
  • Update Time : Saturday, August 15, 2026,
  • 65 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মো. আল হাসান:

জয়পুরহাট জেলার তরুণ ক্রিকেটারদের খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী ও জার্সি বিতরণ করা হয়েছে। জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনানের উদ্যোগে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

উদীয়মান ক্রিকেটারদের হাতে জার্সি ও অন্যান্য ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, তরুণদের নিয়মিত খেলাধুলা ও অনুশীলনে উৎসাহিত করার পাশাপাশি তাদের মাদকমুক্ত রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তরুণরা খেলাধুলার প্রতি আরও বেশি মনোযোগী হয়ে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে অবদান রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

জার্সি ও ক্রীড়া সামগ্রী পেয়ে স্থানীয় তরুণ ক্রিকেটাররা সন্তোষ প্রকাশ করেন। উপস্থিত খেলোয়াড় ও স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিরা এ উদ্যোগের প্রশংসা করে মোক্তাদুল হক আদনানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি