ঢাকা   ০১:০১:১২ এএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয় সভায় সংসদ সদস্যকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : Monday, August 24, 2026,
  • 50 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ বেলাল হোসেন:

বরিশালের বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আগস্ট মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ আবুল হোসেন খান।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল, উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন এবং উপজেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ শিকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ আবুল হোসেন খানকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় বক্তারা বাকেরগঞ্জের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষকদের দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি